৯ নভেম্বর ২০২৬, ০২:৫৪ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

লাখাইয়ে নানা আয়োজনে সমবায় দিবস পালিত

সূত্র: Habiganj Express / বাংলাদেশ

সংবাদ থেকে

স্টাফ রিপোর্টার ॥ “করবো সমবায়, গড়বো দেশ সবার জন্য বাংলাদেশ”। প্রতিপাদ্য নিয়ে লাখাইয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন এবং বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তারেক হাসান। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার কান্তি ভূষন সেনগুপ্ত। সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি, সাধারণ সম্পাদক, উপজেলা প্রকল্প কর্মকর্তা (পজীপ), পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, উপজেলা কৃষি কর্মকর্তা, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শেখ মো. ফরিদ প্রমূখ। সভা পরিচালনা করেন সহকারি পরিদর্শক দুলাল দেব রায় ও সহকারি পরিদর্শক শুভ্র কান্তি দাস।

বক্তারা বলেন, ‘করবো সমবায় গড়বো দেশ সবার জন্য বাংলাদেশ’ বিনির্মাণে সমবায়ের কোনো বিকল্প নেই। সমবায়কে গুরুত্বপূর্ণ বিবেচনা করে সহবিধানে মালিকানার দ্বিতীয় খাত হিসেবে অভিহিত করা হয়।

মূল প্রতিবেদন: Habiganj Express

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর