উপজেলা প্রশাসনের সহযোগিতায় চলছে প্রাথমিক বিদ্যালয়, সরকারিকরণের দাবি

সংবাদ থেকে
উপজেলা প্রশাসন দোহারের নিজস্ব তত্বাবধানে উপজেলার মাহমুদপুর ইউনিয়নে পরিচালিত হচ্ছে ‘চরকুসুমহাটি আলোরধারা প্রাথমিক বিদ্যালয়’। এই বিদ্যালয়ে দুই শতাধিক ছিন্নমূল শিশু পড়াশোনা করছে। স্কুলের শিক্ষক ও অভিভাবকদের দাবি স্কুলটি দ্রুত সরকারিকরণ করা হোক।
উপজেলা প্রশাসন জানায়, স্কুলটি রেজিষ্ট্রেশনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস জমা দেওয়া হয়েছে যথাযথ কর্তৃপক্ষের কাছে।
ঢাকা জেলার সর্বদক্ষিণের উপজেলা দোহার। এই উপজেলার মাহমুদপুর ইউনিয়নে অবস্থিত চরকুসুমহাটি আলোরধারা প্রাথমিক বিদ্যালয়টি দীর্ঘদিন ধরে অবহেলিত। স্কুলে ৬ জন শিক্ষক রয়েছেন। শিক্ষার্থী সব সমাজে সুবিধাবঞ্চিত। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: মাঈদুল ইসলাম বলেন, আমাদের নিজস্ব তত্ত্বাবধানে স্কুলটি পরিচালিত হচ্ছে। শিক্ষকদের বেতনভাতা উপজেলা প্রশাসন থেকেই নির্বাহ করা হয়। যেহেতু স্কুলের বাচ্চাদের বেতন দেওয়ার সক্ষমতা নেই।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗