লোহাগাড়ায় দুই বাসের সংঘর্ষ, জব্দ হানিফ-এসপি ট্রাভেলস
Source: Suprobhat Bangladesh / Bangladesh

সংবাদ থেকে
লোহাগাড়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে হানিফ পরিবহন ও এসপি ট্রাভেলসের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে বাস দুটির ব্যাপক সামনের অংশ দুমড়েমুচড়ে গেছে। তবে দুর্ঘটনায় কেউ হতাহত হননি। ঘটনার পর বাস দুটি জব্দ করেছে পুলিশ।
সোমবার (৯ নভেম্বর) ভোরে উপজেলার চুনতি হাটিকালচার নার্সারির সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কের ওই এলাকায় চলাচলের সময় বাস দুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস দুটির সামনের অংশসহ বিভিন্ন স্থানে ক্ষয়ক্ষতি হয়।
Original report: Suprobhat Bangladesh
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗