লোহাগাড়ায় দুর্ঘটনার পর মহাসড়কে পড়ে ছিল নারীর মরদেহ
Source: Suprobhat Bangladesh / Bangladesh

সংবাদ থেকে
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া অংশে সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত হয়েছেন। রবিবার (৮ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার আধুনগর এলাকায় শাহপীর ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনার পর মহাসড়কের ওপর ওই নারীর মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তবে কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনায় কোন যানবাহন জড়িত ছিল, সে বিষয়েও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আবছার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।
Original report: Suprobhat Bangladesh
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗