এইচএসসিতে পৌনে ১১ লাখ উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন
Source: Dainik Purbokone / Education

সংবাদ থেকে
চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের পর ১০ লাখ ৮৭ হাজার ৪১৩টি উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন করা হয়েছে। দেশের ১১টি শিক্ষা বোর্ডে ২ লাখ ৯১ হাজার ২০৯ জন শিক্ষার্থী এসব আবেদন করেছেন।
ঢাকা বোর্ডের বিষয়ভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, বাংলা, ইংরেজি, আইসিটি ছাড়াও বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে বিপুলসংখ্যক উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করা হয়েছে।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান এসব তথ্য জানান।
Original report: Dainik Purbokone
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗