সাফ উপলক্ষে ঢাকায় হামজা, বিকেলেই অনুশীলনে যোগ দেওয়ার কথা
সূত্র: Bogura Live / খেলা
সংবাদ থেকে
সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে অবশেষে ঢাকায় পৌঁছেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের তারকা ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী। সোমবার (৯ নভেম্বর) ভোর সাড়ে ৬টায় পরিবারসহ ইংল্যান্ড থেকে বাংলাদেশে আসেন তিনি।
বিমানবন্দরে হামজাকে স্বাগত জানান বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাহী কমিটির সদস্য ও জাতীয় দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবু এবং নির্বাহী কমিটির সদস্য ইমতিয়াজ হামিদ (সবুজ)।
ঢাকায় পৌঁছানোর পর সোমবার বিকেলেই জাতীয় দলের অনুশীলনে যোগ দেওয়ার কথা রয়েছে হামজার। তাঁর আগমনকে ঘিরে সাফের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোর আগে বাংলাদেশ শিবিরে বাড়তি উদ্দীপনা তৈরি হয়েছে।
মূল প্রতিবেদন: Bogura Live
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗

