দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট দলে পেসার পাঁচজন, নতুন মুখ মাহফিজুল

সংবাদ থেকে
ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার পেলেন মাহফিজুল ইসলাম। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজের বাংলাদেশ দলে প্রথমবারের মতো জায়গা পেয়েছেন ২২ বছর বয়সী এই ওপেনার। তাঁর সঙ্গে দলে ফিরেছেন বাঁহাতি ওপেনার নাঈম শেখ ও পেসার খালেদ আহমেদ। দক্ষিণ আফ্রিকার কন্ডিশনের কথা বিবেচনা করে টেস্ট দলে রাখা হয়েছে পাঁচজন পেসার।
সোমবার (৯ নভেম্বর) ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চলতি জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) ব্যাট হাতে দুর্দান্ত সময় কাটাচ্ছেন ময়মনসিংহ বিভাগের হয়ে খেলা মাহফিজুল। এখন পর্যন্ত পাঁচ ম্যাচে ৬৭২ রান করে টুর্নামেন্টের সর্বোচ্চ রানসংগ্রাহক তিনি। তিনটি সেঞ্চুরির সঙ্গে করেছেন দুটি ফিফটি। চট্টগ্রাম বিভাগের বিপক্ষে অপরাজিত ২১৭ রানের ইনিংসও খেলেছেন এই ডানহাতি ব্যাটার। এমন পারফরম্যান্সে জাতীয় দলের দরজা খুলে দিল।
দলে ফেরার লড়াইয়ে পিছিয়ে ছিলেন না নাঈম শেখও। এনসিএলে ঢাকার হয়ে ৬১২ রান করে তালিকার দ্বিতীয় স্থানে আছেন তিনি। রাজশাহী বিভাগের বিপক্ষে খেলেছেন ২৮২ রানের দুর্দান্ত ইনিংস। ঘরোয়া ক্রিকেটে এমন পারফরম্যান্সের পর চার বছর পর এবার জাতীয় দলের টেস্ট স্কোয়াডে ফিরলেন বাঁহাতি এই ওপেনার।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗