চীনে বহুতল ভবনে আগুন, নিহত ১৪
Source: Silkcity News / International

সংবাদ থেকে
চীনের উত্তরাঞ্চলীয় শানসি প্রদেশের তাইউয়ান শহরে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১৪ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত ২৫ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার প্রতিবেদন অনুযায়ী, রবিবার স্থানীয় সময় বিকেল ৪টা ৫৯ মিনিটে শহরের কেন্দ্রস্থলে অবস্থিত ভবনটিতে আগুন লাগে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
এ সময় মোট ৩৮ জনকে হাসপাতালে নেওয়া হয়। ঘটনার দিন পাঁচজনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছিল। পরে সোমবার নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়ায়। এদিকে অগ্নিকাণ্ডের কারণ জানতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।
Original report: Silkcity News
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗