চিফ প্রসিকিউটর শেখ হাসিনার পাসপোর্ট চাওয়া রাজনৈতিক স্ট্যান্টবাজি, তিনি ফিরবেন না
Source: Silkcity News / Bangladesh

সংবাদ থেকে
বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরতে নতুন পাসপোর্ট চাওয়াকে রাজনৈতিক স্ট্যান্টবাজি বলে দাবি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি বলেন, এটি স্রেফ রাজনৈতিক স্ট্যান্টবাজি।
তিনি বলেন, ‘শেখ হাসিনা এখন যা কিছু করছেন সবকিছুই রাজনৈতিক স্ট্যান্টবাজি। তিনি কখনো দেশে ফিরবেন না।
চিফ প্রসিকিউটর বলেন, ‘তার যদি সত্যিই সাহস থাকে, তাহলে দেশে এসে জুলাই হত্যাযজ্ঞের বিচার মোকাবেলা করুক।’ আগামীকাল শেখ হাসিনার বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য দেবেন বলেও জানান মো. আমিনুল ইসলাম।
Original report: Silkcity News
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗