পুঁজিবাজারে ২৭ কোম্পানির পর্ষদ সভার তারিখ ঘোষণা
Source: Arthosuchak / Stock Market

সংবাদ থেকে
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তালিকাভুক্ত ২৭টি কোম্পানি তাদের পরিচালনা পর্ষদের সভার তারিখ ও সময় ঘোষণা করেছে। এসব সভায় কোম্পানিগুলোর চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পাশাপাশি একটি কোম্পানির বার্ষিক নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
সোমবার (৯ নভেম্বর) ডিএসইর মাধ্যমে কোম্পানিগুলো এ তথ্য জানিয়েছে।
ঘোষণা অনুযায়ী, ১১ নভেম্বর দুটি কোম্পানির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। এর মধ্যে রানার অটোমোবাইলসের সভা দুপুর ২টা ৩৫ মিনিটে এবং আল-হাজ টেক্সটাইলের সভা বিকেল ৩টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।
Original report: Arthosuchak
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗
