৯ নভেম্বর ২০২৬, ১৪:৩৮ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

প্রথমবার টেস্ট দলে রবিন, ফিরলেন নাঈম শেখ

সূত্র: Dainik Purbokone / খেলা

সংবাদ থেকে

দক্ষিণ আফ্রিকা সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথমবারের মতো জাতীয় দলে সুযোগ পেয়েছেন মাহফিজুল ইসলাম রবিন। এছাড়া দলে ফিরেছেন মোহাম্মদ নাঈম শেখ।চোটের কারণে এই সফরে থাকছেন না সাদমান ইসলাম।

নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন দলে নতুন মুখ রবিন। জাতীয় ক্রিকেট লিগে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবে প্রথমবারের মতো জাতীয় দলে জায়গা পেয়েছেন তিনি। একই প্রতিযোগিতায় ভালো পারফরম্যান্স করে টেস্ট দলে ফিরেছেন নাঈম শেখ।

সিলেট টেস্টে কনকাশনের কারণে খেলতে না পারা মুমিনুল হকও ফিরেছেন স্কোয়াডে। তার জায়গা করে দিতে বাদ পড়েছেন অমিত হাসান। অন্যদিকে, সিলেট টেস্টে গোড়ালির চোটে পড়া সাদমান ইসলাম ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকা সফর থেকে। তার বিকল্প হিসেবে সুযোগ পেয়েছেন রবিন। পাশাপাশি ওপেনিংয়ে বিকল্প হিসেবে দলে রয়েছেন নাঈম শেখ।

মূল প্রতিবেদন: Dainik Purbokone

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর