12 November 2026, 04:58 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

পণ্য পরিবহনে ডলারে হিসাব কষতে চায় রেল

Source: Suprobhat Bangladesh / Bangladesh

সংবাদ থেকে

আমদানি-রফতানির কনটেইনার পরিবহনে এবার ডলারের হিসাবে ভাড়া নির্ধারণ করতে চায় বাংলাদেশ রেলওয়ে। সংস্থাটির হিসাবে, টাকার অঙ্কে কয়েক দফা ভাড়া বাড়লেও ডলারের হিসাবে ১৯৯২ সালের তুলনায় এখন কম আদায় হচ্ছে। এ অবস্থায় ভবিষ্যতে ভাড়া পুনর্নির্ধারণের সময় ডলারের বিনিময় হারকে ভিত্তি ধরার উদ্যোগ নেয়া হয়েছে। পাশাপাশি প্রত্যাহার হতে পারে দূরত্বভিত্তিক রেয়াতি সুবিধা। যুক্ত হতে পারে অতিরিক্ত দূরত্বের মাশুল বা পন্টেজ চার্জ।

সংশ্লিষ্ট কমিটির সুপারিশ যাচাই-বাছাই শেষে চূড়ান্ত অনুমোদনের জন্য রেল ভবনে পাঠানো হয়েছে। প্রস্তাবটি অনুমোদন পেলে ডলারের বিনিময় হারের সঙ্গে সমন্বয় করে প্রতি ছয় মাস অন্তর কনটেইনার ভাড়া হালনাগাদের সুযোগ তৈরি হবে। এতে এ খাত থেকে রাজস্ব বাড়িয়ে পরিচালন আয়-ব্যয়ের ব্যবধান কমাতে চায় রেলওয়ে।

বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন বলেন, ‘২০১৬ সালের পর রেলের ভাড়া বাড়েনি, অথচ জ্বালানির দাম প্রায় দ্বিগুণ হয়েছে। ভাড়া সমন্বয় ছাড়া রেলওয়েকে লাভজনক করা কঠিন। ডলারের সঙ্গে কনটেইনার ভাড়া সমন্বয় ও লোকোমোটিভ সরবরাহ বাড়িয়ে রাজস্ব বৃদ্ধির উদ্যোগ নেয়া হচ্ছে।’

Original report: Suprobhat Bangladesh

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending