মেহেরপুরে তথ্যবিহীন শিশু খাদ্য বিক্রির দায়ে ৫০ হাজার টাকা জরিমানা
Source: Meherpur Pratidin / Bangladesh

সংবাদ থেকে
মেহেরপুরের তাঁতীপাড়া এলাকায় অভিযান চালিয়ে তথ্যবিহীন শিশু খাদ্য বাজারজাত ও বিক্রির দায়ে হৃদয় ট্রেডার্সকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মেহেরপুর জেলা কার্যালয় এ অভিযান পরিচালনা করে।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ মামুনুল হাসান।
Original report: Meherpur Pratidin
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗
