দক্ষিণ বুড়িশ্চরে সড়ক পরিদর্শনে বিএনপি নেতারা
সূত্র: Suprobhat Bangladesh / রাজনীতি

সংবাদ থেকে
দক্ষিণ বুড়িশ্চরে দীর্ঘদিনের কাঁচা রাস্তা পাকাকরণ ও সড়কের অবৈধ প্রতিবন্ধকতা দূর করার উদ্যোগ নিয়েছেন বিএনপি নেতারা। এ লক্ষ্যে সোমবার বাঁশতল থেকে হিন্দুবাড়ি পর্যন্ত সড়কটি পরিদর্শন করেন তাঁরা।
পরিদর্শনকালে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সড়কের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন নেতারা। এ সময় এলাকাবাসী দীর্ঘদিনের দুর্ভোগের কথা তুলে ধরে দ্রুত সড়কটি পাকাকরণ এবং চলাচলের প্রতিবন্ধকতা দূর করার দাবি জানান।
পরিদর্শনে নেতৃত্ব দেন চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব ও ভূমি এবং পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রীর রাজনৈতিক সচিব আকবর আলী। তিনি এলাকাবাসীর দুর্ভোগ নিরসনে সড়কের প্রতিবন্ধকতা দূরীকরণ ও উন্নয়নের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন।
মূল প্রতিবেদন: Suprobhat Bangladesh
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗


