মধ্যবর্তী নির্বাচন না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের চুক্তি হয়ে যেত : ট্রাম্প
Source: Mymensingh Pratidin / International

সংবাদ থেকে
গত ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত না হলে সংঘাত নিরসনে ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তিতে সম্মত হতো বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘ইরান আমার সঙ্গে একটি চুক্তি করতে প্রস্তুত ছিল। এই নির্বাচন না হলে আমাদের মধ্যে চুক্তি হয়ে যেত। তবে যেকোনো পরিস্থিতিতেই আমরা একটি চুক্তিতে পৌঁছাব।’
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী কংগ্রেস নির্বাচনে ডেমোক্র্যাটরা জয়লাভ করেছে। আগামী জানুয়ারির শুরুতে ১২০তম কংগ্রেসের কার্যক্রম শুরু হলে দলটি কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ পাবে।
Original report: Mymensingh Pratidin
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗