মিশরে ২ ট্রেনের সংঘর্ষে নিহতের ঘটনায় জামায়াতের শোক
Source: Sarabangla / Politics
সংবাদ থেকে
ঢাকা: মিশরে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে ৭ জন নিহত ও শতাধিক মানুষ আহত হওয়ার মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
সোমবার (৯ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এই শোক প্রকাশ করেন।
শোকবার্তায় তিনি বলেন, গত ৮ নভেম্বর মিশরের রাজধানী কায়রোর দক্ষিণে গিজা প্রদেশের আল-আইয়াত এলাকায় দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে ৭ জন নিহত এবং শতাধিক মানুষ আহত হয়েছেন। এই দুর্ঘটনায় এতগুলো মূল্যবান প্রাণহানি অত্যন্ত বেদনাদায়ক ও মর্মান্তিক।
Original report: Sarabangla
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗