তরুণীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
Source: Jamalpur News24 / Crime

সংবাদ থেকে
স্টাফ রিপোর্টার: জামালপুরের দেওয়ানগঞ্জে এক তরুণীকে ধর্ষণের দায়ে মো. ইউনুস আলী নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে পাঁচ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। অর্থদণ্ডের পুরো অর্থ ভুক্তভোগীকে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার (৯ নভেম্বর) দুপুরে জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আবদুর রহিম এ রায় ঘোষণা করেন।
সাজা প্রাপ্ত ইউনুস আলী দেওয়ানগঞ্জ উপজেলার কুমারের চর এলাকার গাজী রহমানের ছেলে।
Original report: Jamalpur News24
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗
