9 November 2026, 15:52 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

প্রাথমিকে ভর্তি পরীক্ষা বন্ধ চেয়ে রিট

Source: Arthosuchak / Bangladesh

সংবাদ থেকে

প্রাথমিকে (দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণি) যেকোনও ধরনের ভর্তি পরীক্ষা সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) অনুমোদিত বোর্ডের বই ব্যতীত সব বাণিজ্যিক অতিরিক্ত বই নিষিদ্ধ চেয়ে রিট করা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন এ রিট করেন। রিটে মন্ত্রিপরিষদ সচিব, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব (মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ), প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব, প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যানকে বিবাদী করা হয়েছে।

রিট আবেদনে বলা হয়েছে, ‘প্রাথমিক শিক্ষা (বাধ্যতামূলককরণ) আইন, ১৯৯০’ অনুযায়ী প্রাথমিক শিক্ষায় বিনা বাধায় ভর্তি হওয়া প্রতিটি শিশুর একটি নিরঙ্কুশ আইনি অধিকার। কিন্তু ‘সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি নীতিমালা-২০২৭’ প্রণয়ন করে সরকার প্রাথমিকে ভর্তির ক্ষেত্রে কোমলমতি শিশুদের প্রতিযোগিতামূলক ভর্তি পরীক্ষার মুখোমুখি করছে, যা মূল আইনের সাথে সরাসরি সাংঘর্ষিক এবং সম্পূর্ণ এখতিয়ারবহির্ভূত। এই বেআইনি পরীক্ষা শিশুদের মনে তীব্র ভীতি ও মানসিক ট্রমা সৃষ্টি করছে।

Original report: Arthosuchak

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

More From This Source

Latest

Trending