ময়মনসিংহে জেলা প্রশাসক বিতর্ক প্রতিযোগিতা-২০২৬-এর জমজমাট সেমিফাইনাল অনুষ্ঠিত
সূত্র: Dainik Jahan / বাংলাদেশ

সংবাদ থেকে
যুক্তিনির্ভর চিন্তা ও বুদ্ধিবৃত্তিক চর্চার মধ্য দিয়ে ময়মনসিংহে শেষ হয়েছে ‘জেলা প্রশাসক বিতর্ক প্রতিযোগিতা-২০২৬’-এর জমজমাট সেমিফাইনাল পর্ব।
আজ সোমবার (০৯ নভেম্বর ২০২৬) প্রিমিয়ার আইডিয়াল হাইস্কুল ভেন্যুতে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ সেমিফাইনাল পর্বে যুক্তির ধার, তথ্যনির্ভর বিশ্লেষণ, ক্ষুরধার বুদ্ধিমত্তা ও সাবলীল উপস্থাপনার মাধ্যমে প্রতিপক্ষকে পরাস্ত করে ফাইনালে জায়গা করে নিয়েছে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এবং নান্দাইল পাইলট উচ্চ বিদ্যালয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের যুক্তিখণ্ডন ও উপস্থাপনা ভেন্যুতে উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।
মূল প্রতিবেদন: Dainik Jahan
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗


