গাংনী সীমান্তে ৭৫ হাজার টাকা মূল্যের ভারতীয় মদ উদ্ধার
Source: Meherpur Pratidin / Bangladesh

সংবাদ থেকে
মেহেরপুরের গাংনী উপজেলার শেওড়াতলা সীমান্তে অভিযান চালিয়ে ৭৫ হাজার টাকা মূল্যের ৫০ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে ৪৭ বিজিবি।
সোমবার (৯ নভেম্বর) ভোরে কাজিপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার শেওড়াতলা মোল্লাপাড়া মাঠে বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবির একটি চৌকস টহল দল। এ সময় মালিকবিহীন অবস্থায় ৫০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। উদ্ধার করা মদগুলোর আনুমানিক সিজার মূল্য ৭৫ হাজার টাকা।
৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট রাশেদ কামাল রনি দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
Original report: Meherpur Pratidin
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗