বগুড়ায় হোটেল ও প্রতিষ্ঠানে ৪ লাখ টাকা জরিমানা
Source: Bogura Live / Bangladesh
সংবাদ থেকে
নিজস্ব প্রতিবেদক: বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে নিরাপদ খাদ্য আইন লঙ্ঘনের দায়ে বিভিন্ন হোটেল ও কনফেকশনারিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে মোট ৪ লাখ ১৫ হাজার টাকা জরিমানা আদেশ দেওয়া হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) দুপুরে পরিচালিত এ অভিযানে বিভিন্ন হোটেল ও খাদ্য প্রতিষ্ঠানে মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য, ময়লা-আবর্জনা এবং অপরিচ্ছন্ন পরিবেশের প্রমাণ পাওয়া যায়। এসব অনিয়মের দায়ে চারটি প্রতিষ্ঠানকে মোট ৪ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে জানাগেছে, গ্রামীণ ফুডস কনফেকশনারিকে ৩ লাখ টাকা, বিসমিল্লাহ হোটেলকে ১ লাখ টাকা, স্টার হোটেলকে ১০ হাজার টাকা এবং মৌবন হোটেলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
Original report: Bogura Live
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗