পাবনায় ডিলারের গোডাউন ভাঙচুর করে ৬০০ বস্তা সার লুটের অভিযোগ
সূত্র: Sarabangla / বাংলাদেশ

সংবাদ থেকে
পাবনা: পাবনার চাটমোহরের ছাইকোলায় সার বিক্রির সময় কৃষকদের হট্টগোল এবং ডিলারের গোডাউন ভাঙচুর করে ৬০০ বস্তা সার লুটের অভিযোগ উঠেছে।
সোমবার (৯ নভেম্বর) দুপুরে উপজেলার ছাইকোলা ইউনিয়নে প্রদীপ কুমারের ডিলার পয়েন্টে এ ঘটনা ঘটেছে।
স্থানীয় ও উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দুপুরে চাটমোহরের ছাইকোলা ইউনিয়নের জন্য বরাদ্দকৃত সার বিতরণ চলছিল প্রদীপ কুমারের ডিলার পয়েন্টে। ইউরিয়া, এমওপি ও ডিএপিসহ ১ হাজার ১৮১ বস্তা সার ছিল পয়েন্টে। বিতরণের লক্ষ্যে এরই মধ্যে ১৭১টি মেমো কাটা হয়েছে। হঠাৎ সেখানে থাকা কৃষকেরা বিক্ষুব্ধ হয়ে উঠলে বিশৃঙ্খলা শুরু হয়। একপর্যায়ে তারা ওই ডিলার পয়েন্টে থাকা প্রায় ৬০০ বস্তা সার নিয়ে যায় বলে অভিযোগ ওঠে।
মূল প্রতিবেদন: Sarabangla
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗

