৯ নভেম্বর ২০২৬, ১৭:৪১ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

স্বাভাবিক অবস্থায় ফিরল সোনামসজিদ স্থলবন্দরের কার্যক্রম

সূত্র: Sarabangla / বাংলাদেশ

সংবাদ থেকে

চাঁপাইনবাবগঞ্জ: কাস্টমস কর্মকর্তা ও বন্দর সংশ্লিষ্ট ব্যবসায়ীদের মধ্যে বিরোধের জেরে তিন দিন বন্ধ থাকার পর আবারও স্বাভাবিক হয়েছে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরের আমদানি-রফতানি কার্যক্রম।

সোমবার (৯ নভেম্বর) সকাল থেকেই উভয় পক্ষের বৈঠকে সমঝোতা হওয়ার পর ভারত থেকে পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশ শুরু করে। ৩ দিন বন্ধ থাকার পর আজ থেকে চালু হয়েছে কার্যক্রম।

সোনামসজিদ সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মবিবুর রহমান জানান, কাস্টমস কর্মকর্তাদের বিরুদ্ধে কর্মচারীদের কার্ড আটকে রাখা, ফাইল জমা দেওয়ার পর নানা জটিলতা সৃষ্টি এবং নতুন নতুন নিয়মের নামে হয়রানির অভিযোগ ছিল। বিশেষ করে কাস্টমস সুপার মিজানুর রহমানের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, অশোভন আচরণ ও পণ্য খালাসে অযৌক্তিক বাধা দেওয়ার অভিযোগ তোলেন ব্যবসায়ীরা।

মূল প্রতিবেদন: Sarabangla

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর