শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের কপি ঢাকায় পাঠিয়েছে দিল্লির হাইকমিশন
Source: Arthosuchak / Bangladesh

সংবাদ থেকে
ভারতে পালিয়ে যাওয়া বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও এনআইডির যে আবেদন করেছেন, সেটি পেয়েছে দিল্লির বাংলাদেশ হাইকমিশন। পরে হাইকমিশন সেই আবেদনের ইমেইল ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছে।
ম্যাটিক্স চেম্বারস নামক একটি প্রতিষ্ঠান থেকে ইমেইলের মাধ্যমে এই চিঠিতে দিল্লি হাইকমিশনে পাঠানো হয়েছে বলে বিবিসি বাংলাকে জানিয়েছে দিল্লির বাংলাদেশ হাইকমিশন।
দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার সাইদুর রহমান বলেছেন, এ সংক্রান্ত একটি চিঠি আমরা পেয়েছি ইমেইলের মাধ্যমে। আদৌও আবেদনটি সঠিক কিনা-সেটি আমরা জানি না। তবে আমরা ইমেইলটি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছি।
Original report: Arthosuchak
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗

