৯ নভেম্বর ২০২৬, ১৮:০০ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

কাপ্তাই ওয়াগ্গা টি লিমিটেডের চা শ্রমিক ইউনিয়ন নির্বাচনে মনোনয়ন পত্র জমা

সূত্র: Pahar Barta / বাংলাদেশ

সংবাদ থেকে

বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়ন নির্বাচন-২০২৬ উপলক্ষে রাঙামাটির কাপ্তাই উপজেলার ওয়াগ্গা টি লিমিটেডের চা শ্রমিকদের পঞ্চায়েত কমিটির নির্বাচনে সব পদে একক প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। ফলে প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই প্রার্থীদের নির্বাচিত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

আজ সোমবার (৯ নভেম্বর) কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা রায়হানুল ইসলামের কাছে প্রার্থীরা তাঁদের মনোনয়নপত্র জমা দেন।

নির্বাচনে সভাপতি পদে শিশির রায়, সহ-সভাপতি (নারীদের জন্য সংরক্ষিত) পদে আছিয়া বেগম, সম্পাদক পদে শ্যামল কর্মকার, সহসম্পাদক (নারীদের জন্য সংরক্ষিত) পদে সবিতা দাশ এবং অর্থ সম্পাদক পদে মহন উরাং একক প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

মূল প্রতিবেদন: Pahar Barta

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর