13 November 2026, 05:48 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

‘ওয়ালটন হাউজফুল অফার’ এ ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য উপহার পেলেন খুলনার শতরূপা বিশ্বাস

Source: Dainik Purbanchal / Bangladesh

সংবাদ থেকে

স্টাফ রিপোর্টার: এবার খুলনার ডাকবাংলায় দেশের নাম্বার ওয়ান রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটনের ফ্রিজ কিনে বিনামূল্যে ঘরভর্তি পণ্য উপহার পেলেন শতরুপা বিশ্বাস। দেশজুড়ে চলমান ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫ এর ‘হাউজফুল অফার’ এ ফ্রিজ কিনে বিনামূল্যে ওয়ালটনের আরেকটি ফ্রিজসহ এয়ার কন্ডিশনার, স্মার্ট টেলিভিশন, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, গ্যাস হব, রাইস কুকার, ব্লেন্ডার, সিলিং ফ্যান, রিচার্জেবল ফ্যান, লাইট, রুম হিটার, স্মার্টফোন এবং সাউন্ডবারসহ ঘরভর্তি নিত্যপ্রয়োজনীয় নানা পণ্য উপহার পেয়ে মহাখুশি শতরুপা ও তাঁর পরিবার।

সোমবার (৯ নভেম্বর, ২০২৬) বিকেলে নগরীর শহীদ হাদিস পার্কে জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান এবং মডেল-অভিনেত্রী সাদিয়া আয়মানের মাধ্যমে শতরুপার হাতে ওয়ালটন থেকে উপহার পাওয়া ঘরভর্তি পণ্য হস্তান্তর অনুষ্ঠানের আয়োজনে নগরীজুড়ে তৈরি হয় এক উৎসবের আমেজ। ওয়ালটন প্লাজা ডাকবাংলা শাখা কর্তৃক আয়োজিত ওই হস্তান্তর অনুষ্ঠানে নগরীর বিভিন্ন প্রান্তের মানুষেরা ছুটে আসেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজার ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রায়হান, হেড অব সেলস এম এম নাজমুল হাসান, ওয়ালটনের চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ, ওয়ালটন প্লাজা এইচআরএম বিভাগের প্রধান ফয়সাল ওয়াহিদসহ ওয়ালটন প্লাজা খুলনা অঞ্চলের বিক্রয় প্রতিনিধি ও কর্মকর্তাগণ।

Original report: Dainik Purbanchal

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending