ফ্যাসিস্টকে ফেরানোর অপচেষ্টা প্রতিহতের তাওফিক চেয়ে সংসদে দোয়া
Source: Arthosuchak / Politics

সংবাদ থেকে
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের উদ্বোধনী বৈঠকে মোনাজাতে ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন বলেছেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, আপনি ফ্যাসিস্টকে বিতাড়িত করার তাওফিক দিয়েছেন। আবার যদি কেউ সেই ফ্যাসিস্টকে ফিরিয়ে আনার অপচেষ্টা চালায়, আমরা যেন তা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে পারি।
সোমবার (৯ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের উদ্বোধনী বৈঠকে মোনাজাত পরিচালনাকালে এ দোয়া করেন ধর্ম প্রতিমন্ত্রী।
দেশের সাধারণ মানুষ সংসদের প্রতি যে বিপুল আশা-আকাঙ্ক্ষা নিয়ে তাকিয়ে আছে, তা বাস্তবায়নের সক্ষমতা চেয়েও মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন ধর্ম প্রতিমন্ত্রী।
Original report: Arthosuchak
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗


