হাইমচরে ন্যায্যমূল্য না পাওয়ায় লোকসানে পানচাষীরা

সংবাদ থেকে
অবস্থান মেঘনার পূর্বপাড়ে। এসব এলাকার অধিকাংশ গ্রামেই রয়েছে পানের বরজ। পানের লতা থেকে কয়েক দশক ধরে পান উৎপাদন হয়। পোকার আক্রমণ থেকে রক্ষার জন্য কীটনাশক ব্যবহার করা হয়। আর পানের ফলন বৃদ্ধির জন্য ব্যবহার করা হয় সার ও খৈল। শীত মৌসুম ছাড়া অধিকাংশ সময়ই পানের উৎপাদন স্বাভাবিক থাকে বলে জানিয়েছেন কৃষকরা।
উত্তর আলগী ইউনিয়নের মহজমপুর গ্রামের উপজেলা সদর সড়কে রয়েছে বড় ধরনের পানের পাইকারি বাজার। সপ্তাহের প্রতি মঙ্গলবার এখানে হাট বসে। এর আগে বরজমালিকরা নিজেদের এলাকায় পান সাজিয়ে হাটে বিক্রির জন্য প্রস্তুত করে রাখেন। জেলার অন্য উপজেলা থেকে পাইকার ও খুচরা বিক্রেতারা এখান থেকে পান কিনে বিভিন্ন উপজেলার হাট-বাজারে বিক্রি করেন।
মহজমপুর গ্রামের পানচাষি সিরাজুল ইসলাম জানান, ৪০ শতাংশ জমিতে তার পানের বরজ রয়েছে। ২০২৪ সালে অতিবৃষ্টিতে বরজ ক্ষতিগ্রস্ত হলে নতুন করে বিনিয়োগ করতে হয়। কিন্তু সেই বিনিয়োগের লোকসান এখনো কাটিয়ে উঠতে পারেননি। তার প্রত্যাশা, পান বিক্রিতে ভালো দাম পেলে আগের ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে পারবেন।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗



