ইউসিবির হাত ধরে নতুন প্রাণ পেল আগ্রাবাদ জাম্বুরী মাঠ

সংবাদ থেকে
একটি খেলার মাঠ শুধু খেলাধুলার জায়গা নয়, নতুন প্রজন্মের স্বপ্ন, সম্ভাবনা ও প্রতিভা বিকাশেরও অন্যতম কেন্দ্র। নগরায়নের চাপে যখন চট্টগ্রাম শহরে খেলার মাঠ ও উন্মুক্ত জায়গা ক্রমেই সংকুচিত হচ্ছে, তখন আগ্রাবাদ জাম্বুরী মাঠকে নতুন করে সাজিয়ে খেলাধুলার উপযোগী করে তুলেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)।
চট্টগ্রাম সিটি করপোরেশনের সঙ্গে যৌথ উদ্যোগে মাঠটির সংস্কার সম্পন্ন হওয়ায় আবারও প্রাণচাঞ্চল্য ফিরবে স্থানীয় ক্রীড়াঙ্গনে।
দীর্ঘদিন সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছিল আগ্রাবাদ জাম্বুরী মাঠ। অথচ একসময় এই মাঠ ছিল এলাকার শিশু-কিশোর ও তরুণদের খেলাধুলার অন্যতম প্রাণকেন্দ্র। এখান থেকেই অনুশীলনের মাধ্যমে অনেক খেলোয়াড় স্থানীয় পর্যায় পেরিয়ে জাতীয় পর্যায়ে নিজেদের অবস্থান তৈরি করেছেন। সেই ঐতিহ্য ও সম্ভাবনাকে সামনে রেখে মাঠটির উন্নয়নে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় ইউসিবি।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗