৯ নভেম্বর ২০২৬, ২০:০৫ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

নোবিপ্রবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপিত

সূত্র: Dainik Noakhali Barta / বাংলাদেশ

সংবাদ থেকে

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। আজ সোমবার (৯ নভেম্বর ২০২৬) প্রধান অতিথি হিসেবে স্কুল এন্ড কলেজের জন্য নির্ধারিত স্থানে এ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. শাহজাহান (এমপি) এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. শাহজাহান (এমপি) বলেন, আজকের এ দিনটি অন্য দিনের মতো না, এ সকাল একটি ভবিষ্যতের বীজ বপন করছে, যা একদিন মহীরুহে পরিণত হয়ে এ এলাকাকে আলোকিত করবে। আজ আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, যিনি এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ইতিমধ্যে এ বিশ্ববিদ্যালয় স্থান করে নিয়েছে। যা সম্ভব হয়েছে এ বিশ্ববিদ্যালয় পরিবারের প্রতিটি সদস্যের ঐকান্তিক প্রচেষ্টায়। এই বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে শিক্ষাক্ষেত্রে এ অঞ্চলের অভূতপূর্ব অগ্রগতি সাধিত হয়েছে। ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ স্থাপনের মাধ্যমে এতে আরও একটি মাত্রা যুক্ত হলো। সগৌরবে একদিন এ প্রতিষ্ঠান মাথা তুলে দাঁড়াবে। এর চেয়ে বড় গর্বের বিষয় আর কী হতে পারে। এখানে শিক্ষার স্ষ্ঠুু পরিবেশ আমাদেরকেই সৃষ্টি করতে হবে। এখানে থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শিক্ষার ক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতা অর্জন করবে যা তাদের পরবর্তী জীবনে কাজে লাগবে। এ সময় মহতী এ উদ্যোগের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সাধুবাদ জানিয়ে যারা এ স্কুল এন্ড কলেজের জমি অধিগ্রহণে সহযোগিতার হাত বাড়িয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, আজ আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সাবেক প্রধানমন্ত্রী ও প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, যার উদ্যোগ ও দূরদর্শী সিদ্ধান্তে এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পথ সুগম হয়েছিল। আজকের এই ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ সম্প্রসারণ। আমাদের বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ব্যবহারিক শিক্ষা ও ইন্টার্নশিপের প্রয়োজন হয়, যা এখানে তারা সম্পাদন করতে পারবে। একই সঙ্গে এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি অর্জন যেমন এখানকার মানুষের অর্জন, তেমনি এর উন্নয়ন ও অগ্রযাত্রার সঙ্গে এ অঞ্চলের মানুষের প্রত্যাশাও গভীরভাবে জড়িয়ে রয়েছে। আমি বিশেষভাবে বলতে চাই, এই মাটি আপনাদের, আপনারা নিশ্চয়ই একটি জ্ঞানভিত্তিক ও শিক্ষিত সমাজ গড়ে তোলার জন্য প্রত্যেকেই সহযোগিতার হাত বাড়াবেন, যাতে এখানে একটি মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে ওঠে। আমি বিশ্বাস করি, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দ্বারা পরিচালতি এ প্রতিষ্ঠান শিক্ষাক্ষেত্রে একদিন একটি মডেল প্রতিষ্ঠান হিসেবে পরিগণিত হবে। এতে আপনাদের সন্তানরাই লেখাপড়া করবে এবং ভবিষ্যতে তারাই দেশ ও সমাজের নেতৃত্ব দেবে। তাই এ প্রতিষ্ঠানকে ঘিরে আপনাদের প্রত্যাশা ও আবেগের বিষয়টি আমরা গভীরভাবে উপলব্ধি করি। বক্তব্যে ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজকে একটি আধুনিক, মানসম্মত ও আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে স্থানীয় জনগণ ও অভিভাবকসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।

অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র নোয়াখালী জেলা আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আবদুর রহমান, নোয়াখালী জেলা জামায়াতে ইসলামীর আমির ইসহাক খন্দকার, সংশ্লিষ্ট প্রকল্পের প্রকল্প পরিচালক ও নোবিপ্রবি বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মহিনুজ্জামন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব জিনাত রেহানা, নোয়াখালী জেলা জজ কোর্টের পিপি অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন প্রমুখ। নোবিপ্রবির শাখা কর্মকর্তা মো. জিয়াউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ এফ এম আরিফুর রহমন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তামজিদ হোছাইন চৌধুরীসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মূল প্রতিবেদন: Dainik Noakhali Barta

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর