৯ নভেম্বর ২০২৬, ২০:০৯ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

১৮টি স্কুলের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো গ্লেনরিচ আন্তঃস্কুল ফুটবল প্রতিযোগিতা

সূত্র: Dhaka News24 / খেলা

সংবাদ থেকে

নিউজ ডেস্ক: দেশের ১৮টি স্বনামধন্য স্কুলের অংশগ্রহণে সম্প্রতি গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল, সাতারকুলের ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে গ্লেনরিচ আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্ট ২০২৬। সম্প্রতি অনুষ্ঠিত চার দিনব্যাপী এ টুর্নামেন্টে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা নিজেদের ফুটবল দক্ষতার প্রদর্শন করেছে।

তরুণ খেলোয়াড়দের ক্রীড়াদক্ষতা, দলগতভাবে কাজ করার দক্ষতা, খেলোয়াড়সুলভ মনোভাব এবং সুস্থ প্রতিযোগিতার চর্চায় উৎসাহিত করার উদ্দেশ্যে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। প্রতিযোগিতায় আমন্ত্রিত ১৮টি স্কুলের শিক্ষার্থীরা মোট পাঁচটি বিভাগে অংশগ্রহণ করেঃ প্রাইমারি স্কুল বয়েজ (চতুর্থ-পঞ্চম শ্রেণি), জুনিয়র স্কুল বয়েজ (ষষ্ঠ-সপ্তম শ্রেণি), ইন্টারমিডিয়েট স্কুল বয়েজ (অষ্টম-নবম শ্রেণি), সিনিয়র স্কুল বয়েজ (দশম-একাদশ শ্রেণি) এবং সিনিয়র স্কুল গার্লস (দশম শ্রেণি পর্যন্ত) ।

টুর্নামেন্টে অংশ নেওয়া স্কুলগুলো হলো গ্লেনরিচ সাতারকুল, ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা (আইএসডি), গ্লেনরিচ উত্তরা, হেইলিবারি ভালুকা, দ্য আগা খান একাডেমি ঢাকা, সানিডেল, ইন্টারন্যাশনাল হোপ স্কুল বাংলাদেশ, বাংলাদেশ ইন্টারন্যাশনাল টিউটোরিয়াল (বিআইটি), সিডনি ইন্টারন্যাশনাল স্কুল, গাইডেন্স ইন্টারন্যাশনাল স্কুল, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল, মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, হার্ডকো ইন্টারন্যাশনাল স্কুল, রেভেরি স্কুল, কিডস ক্যাম্পাস স্কুল, লাইটহাউস ইন্টারন্যাশনাল স্কুল, রেডিয়াস ইন্টারন্যাশনাল স্কুল এবং ক্যাপস্টোন স্কুল ঢাকা।

মূল প্রতিবেদন: Dhaka News24

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর