জাতীয় সংসদের সভাপতিমণ্ডলীর সদস্য হলেন রাশেদা বেগম হীরা এমপি

সংবাদ থেকে
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন পরিচালনার জন্য সভাপতিমণ্ডলীর সদস্য মনোনীত হলেন চাঁদপুরের কৃতী সন্তান সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য( নং ৩০৩) বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণবিষয়ক সম্পাদক কারানির্যাতিত নেত্রী আলহাজ রাশেদা বেগম হীরা(এম এ এমফিল)। সোমবার (৯ নভেম্বর ২০২৬) বিকেল সাড়ে ৩টায় জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রথম দিনের বৈঠকে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম তাঁর নামসহ পাঁচ সদস্যের নাম ঘোষণা করেন।
সভাপতিমণ্ডলীর অন্য সদস্যরা হলেন— মো. শাহজাহান (নোয়াখালী-৪), সরওয়ার জামাল নিজাম (চট্টগ্রাম-১২), মুহাম্মদ নওশাদ জমির (পঞ্চগড়-১) শাহাজাহান চৌধুরী (চট্টগ্রাম-১৫), আলহাজ্ব রাশেদা বেগম হীরা (মহিলা আসন নং ৩০৩) ।
সংসদের কার্যপ্রণালি বিধি অনুযায়ী, স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সভাপতিমণ্ডলীর সদস্যরা সংসদের অধিবেশনে সভাপতিত্ব করবেন। ফলে সংসদ পরিচালনার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের সুযোগ পেলেন চাঁদপুরের এই রাজনীতিবিদ।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗