৯ নভেম্বর ২০২৬, ২০:৪৫ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

ফার্মগেটে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

সূত্র: Dainik Purbokone / বাংলাদেশ

সংবাদ থেকে

রাজধানীর ব্যস্ততম ফার্মগেট এলাকায় মেট্রো রেল স্টেশনের নিচে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ৯ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার পর ঘটে যাওয়া অগ্নিসংযোগের ঘটনায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস জানান, লাভলী পরিবহনের লাল-সাদা রঙের বাসটিতে সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটের দিকে হঠাৎ আগুন দেখতে পান। মুহূর্তের মধ্যেই দাউ দাউ করে জ্বলে ওঠা বাসের ধোঁয়ায় চারপাশ আচ্ছন্ন হয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, “মেট্রো রেল স্টেশনের নিচে বাসে আগুন লাগার সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই দুটি ইউনিট সেখানে পাঠানো হয়।”

মূল প্রতিবেদন: Dainik Purbokone

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

একই ঘটনা

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর