নোসকে পূবালী ব্যাংকের একাউন্ট ওপেনিং ও পাই অ্যাপ রেজিষ্ট্রেশন ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠিত, চলবে আরো ৩ দিন
সংবাদ থেকে
নোয়াখালী সরকারি কলেজে পূবালী ব্যাংক পিএলসি মাইজদী বাজার শাখার উদ্যোগে একাউন্ট ওপেনিং এবং মোবাইল ব্যাংকিং বা ডিজিটাল সেবা অ্যাপ (PI Banking) পাই অ্যাপ রেজিষ্ট্রেশন ক্যাম্পেইনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (০৯ নভেম্বর-২০২৬) সকালে কলেজের প্রশাসনিক ভবনের সামনে উক্ত ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করা হয়। শুভ উদ্বোধন ঘোষনা করেন নোয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মনিরুল ইসলাম । এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক ও আঞ্চলিক প্রধান মোঃ আজিজুর রহমান। এসময় আরো উপস্থিত ছিলেন মাইজদী বাজার শাখার সহকারী মহাব্যবস্থাপক ও শাখা ব্যবস্থাপক আবুল কালাম আজাদ, নোসক উপাধ্যক্ষ প্রফেসর মোঃ এবিএম সানা উল্লাহ, শিক্ষক পরিষদের সম্পাদক মোঃ রিয়াজ উদ্দিন প্রমূখ।
উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের কর্মকর্তারা জানান, পূবালী ব্যাংকে খুব সহজেই শিক্ষার্থীরা ফ্রি-তে একাউন্ট ওপেনিং করতে পারবে এবং পাই অ্যাপ দিয়ে কোনরকম চার্জ ছাড়ায় কলেজের ভর্তি, ফরম ফিলাপ, সেশন ফি পরিশোধ সহ যেকোনো লেনদেন করতে পারবে। এছাড়াও বিনা খরচে প্রতি মাসে ১ লাখ টাকা পর্যন্ত লেনদেন করা যাবে এবং ১ বছরের জন্য ফ্রি-তে ডেবিট কার্ড সংগ্রহ করতে পারবে।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗