ফার্মগেটে বাসে আগুন
Source: Arthosuchak / Bangladesh

সংবাদ থেকে
রাজধানীর ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে একটি বাসে আগুন লেগেছে। এ ঘটনায় নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে মেট্রো স্টেশনটি। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
সোমবার সন্ধ্যার দিকে ফার্মগেটে বাসে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
সংস্থাটির ডিউটি অফিসার রোজিনা আক্তার বলেন, লাভলী পরিবহনের বাসটিতে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বাসটিতে যাত্রী ছিলেন, তবে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ শুরু করার সময় বাসের ভেতরে কেউ ছিলেন না।
Original report: Arthosuchak
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗
