১০ নভেম্বর ২০২৬, ০৪:৫৩ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

যেসব এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না মঙ্গলবার

সূত্র: Arthosuchak / বাংলাদেশ

সংবাদ থেকে

জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য মঙ্গলবার (১০ নভেম্বর) টানা ৯ ঘণ্টা ও ৬ ঘণ্টা রংপুর ও বগুড়ার বেশকিছু এলাকায় বিদ্যুৎ থাকবে না। নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসির (নেসকো) শাপলা চত্বর বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলীর দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১১ কেভি ফিডারগুলোর ১১/০.৪ কেভি লাইনের পার্শ্ববর্তী গাছের শাখা-প্রশাখা কর্তন ও রক্ষণাবেক্ষণ কাজ করার জন্য নেসকো রংপুরের বিক্রয় ও বিতরণ বিভাগ-১ দপ্তরের বেশকিছু এলাকায় নির্ধারিত সময়সূচি অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এরমধ্যে মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ১১ কেভি টাউন ফিডারের আওতাধীন সাবস্টেশন থেকে নেলকো গেট, ইমেজ পলিটেকনিক্যাল, খামার মোড়, আকলীগ মসজিদ, লালবাগ কেটিসি, মৃত্তিকা, লালবাগ, কলেজপাড়া, দর্শনা, আলহাজ নগর, মডার্ন মোড় পর্যন্ত রোডের দুই দিকে, আবু সাইদ চত্বর, সর্দারপাড়া, ঘাটপাড়া এলাকায় বিদ্যুৎ থাকবে না।

মূল প্রতিবেদন: Arthosuchak

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

একই ঘটনা

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর