টাকা ছাড়াই বসানো যাবে সৌরবিদ্যুৎ
Source: Silkcity News / Bangladesh

সংবাদ থেকে
নিজের অর্থ বিনিয়োগ না করেই সৌরবিদ্যুৎ ব্যবহারের সুযোগ তৈরি করেছে সরকার। এখন থেকে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানের ভবনের ছাদ, আঙিনা কিংবা উপযুক্ত স্থানে বেসরকারি প্রতিষ্ঠানের অর্থায়নে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করা যাবে।
এ ক্ষেত্রে গ্রাহক প্রতিষ্ঠানকে সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য প্রাথমিকভাবে বড় অঙ্কের অর্থ ব্যয় করতে হবে না। বেসরকারি সেবাদাতা প্রতিষ্ঠান নিজস্ব অর্থায়নে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ করবে। উৎপাদিত বিদ্যুতের ব্যবহার বা মূল্য চুক্তির শর্ত অনুযায়ী সমন্বয় করা হবে।
সৌরবিদ্যুৎ স্থাপনে বিনিয়োগের এই পদ্ধতিকে বলা হচ্ছে ‘ওপেক্স মডেল’।
Original report: Silkcity News
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗