পতেঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে পোশাকশ্রমিকদের বাস সড়কের আইল্যান্ডে, হেলপার নিহত
Source: Chattogram Pratidin / Bangladesh

সংবাদ থেকে
চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় পোশাকশ্রমিকদের বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আইল্যান্ডে ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ১৮ জন পোশাকশ্রমিক আহত হয়েছেন।
সোমবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে পতেঙ্গার সি-বিচ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা সবাই কেইপিজেড এলাকার ‘বেনকট’ নামের একটি পোশাক কারখানায় কর্মরত আছেন।
নিহত ব্যক্তি হলেন মো. আলমগীর। তিনি ওই বাসের হেলপার হিসেবে কাজ করতেন।
Original report: Chattogram Pratidin
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗