আঙুলে এই ৫ পরিবর্তন দেখলে সতর্ক হোন, হতে পারে আর্থ্রাইটিস

সংবাদ থেকে
হাত দিয়ে পানির গ্লাস ধরা, জামার বোতাম লাগানো কিংবা বোতলের ঢাকনা খোলা প্রতিদিনের এমন সাধারণ কাজও হঠাৎ কঠিন হয়ে উঠছে? আঙুলে ব্যথা, জড়তা কিংবা ফোলা ভাবকে অনেকেই কাজের চাপ বা ক্লান্তি ভেবে এড়িয়ে যান। কিন্তু এসব সমস্যা দীর্ঘদিন চলতে থাকলে সতর্ক হওয়া জরুরি।
কারণ, এগুলো হতে পারে হাতের আর্থ্রাইটিস বা বাতের প্রাথমিক লক্ষণ। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস
হাতের ছোট ছোট জয়েন্টে এই সমস্যা দেখা দিতে পারে। ধীরে ধীরে আঙুল নাড়ানো, কোনো কিছু শক্ত করে ধরা কিংবা হাতের সূক্ষ্ম কাজগুলো করাও কঠিন হয়ে উঠতে পারে। হাতের আর্থ্রাইটিসের প্রাথমিক লক্ষণ, দৈনন্দিন জীবনে এর প্রভাব এবং কখন চিকিৎসকের কাছে যাওয়া প্রয়োজন, সে বিষয়ে অর্থোপেডিক বিভাগের পরিচালক ও কনসালট্যান্ট অর্থোপেডিক এবং জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জন ডা. আশিস ফাদনিস।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗