৯ নভেম্বর ২০২৬, ২১:২৪ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

জামালপুরে আ.লীগের মিছিল ও থানায় মামলা: গ্রেপ্তার ৩

সূত্র: Jamalpur News24 / অপরাধ

সংবাদ থেকে

স্টাফ রিপোর্টার: শেখ হাসিনার দেশে ফেরাকে স্বাগত জানিয়ে জামালপুরে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগের ঝটিকা মিছিলকে কেন্দ্র করে থানায় মামলা হয়েছে। এ ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে।

রোববার (৮ নভেম্বর) সকালে শহরের বকুলতলা মোড় থেকে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে দিয়ে একটি মিছিল বের হয়। প্রধান সড়ক প্রদক্ষিণ করে তমালতলা মোড়ে গিয়ে মিছিলটি শেষ হয়। এ সময় নেতাকর্মীরা মশাল, ব্যানার, লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে শোডাউন দেয়। পরে স্থানীয়দের ধাওয়ায় তারা অস্ত্র ফেলে পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে অস্ত্রগুলো উদ্ধার করে।

এ ঘটনায় জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ার হোসেন শাহীন বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে জামালপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় ১১ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম বিকাশকে প্রধান আসামি করে ৩৭ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৩৫ জনকে আসামি করা হয়েছে।

মূল প্রতিবেদন: Jamalpur News24

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর