চট্টগ্রাম কাস্টমসে পাজেরো-ল্যান্ড ক্রুজারসহ ৮ গাড়ি নিলামে

সংবাদ থেকে
চট্টগ্রাম কাস্টম হাউস প্রাঙ্গণে পড়ে থাকা চারটি মিতসুবিশি পাজেরো, তিনটি টয়োটা সেলুন ও একটি ল্যান্ড ক্রুজার নিলামে বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে। ১৯৯১ থেকে ২০০৯ সালের মধ্যে তৈরি জাপানি এসব গাড়ি বর্তমান অবস্থাতেই বিক্রি করা হবে। তবে নিলামে বিক্রি হলেও গাড়িগুলো পুনরায় নিবন্ধনের সুযোগ থাকছে না।
সোমবার (৯ নভেম্বর) চট্টগ্রাম কাস্টমস হাউসের প্রশাসন শাখা থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সহকারী কমিশনার (প্রিভেন্টিভ ও প্রশাসন) শরীফ মুহাম্মদ আল আমিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আগ্রহী ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে সিলমোহরযুক্ত খামে দরপত্র আহ্বান করা হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২৫ নভেম্বর দুপুর ১২টার মধ্যে চট্টগ্রাম কাস্টমস হাউসের নির্ধারিত দরপত্র বাক্সে দরপত্র জমা দিতে হবে। একই দিন দুপুর সাড়ে ১২টায় দরদাতাদের উপস্থিতিতে দরপত্র খোলা হবে।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗