চাঁদপুরে দুটি প্রতিষ্ঠানকে মোট ৪০ হাজার টাকা জরিমানা
Source: Chandpur Times / Bangladesh

সংবাদ থেকে
জ্বালানি তেল পরিমাপে কম দেওয়া এবং লাইসেন্স ছাড়া এলপিজি সিলিন্ডার গ্যাস বিক্রির অপরাধে চাঁদপুরে দুটি প্রতিষ্ঠানকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (৯ নভেম্বর) দুপুরে চাঁদপুরের দেবপুর বাজার, কৈয়ারপুল ও ধেররা-বলাখাল এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জ্বালানি তেল পরিমাপে কম দেওয়ার অপরাধে এইচ.বি. সিএনজি এন্ড ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা এবং লাইসেন্স ছাড়া এলপিজি সিলিন্ডার গ্যাস বিক্রির অপরাধে সিদরাত ফুয়েল স্টেশনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার আদেশ দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।
Original report: Chandpur Times
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗