10 November 2026, 05:51 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

পোস্টারিংয়ের বিরুদ্ধে অভিযান, পাঁচ প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা

Source: Dainik Purbokone / Bangladesh

সংবাদ থেকে

নগরীর সৌন্দর্য ও পরিচ্ছন্নতা বিনষ্ট করে অনুমোদনহীনভাবে যত্রতত্র পোস্টার লাগানোর বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। অভিযানে বিভিন্ন কোচিং সেন্টার ও শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে মোট ৫০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।

অভিযানে উদ্ভাস, উন্মেষ, ফ্লোরেন্স নার্সিং স্কুল, ইনডেক্স ও সায়েন্স কেয়ারসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনুমোদন ছাড়া নগরীর বিভিন্ন স্থানে পোস্টার লাগানোর অভিযোগে এ অর্থদণ্ড আদায় করা হয়।

এ সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের কাছ থেকে নিজ নিজ উদ্যোগে ও দায়িত্বে অবৈধভাবে লাগানো পোস্টার অপসারণের অঙ্গীকারনামা (মুচলেকা) নেওয়া হয়।

Original report: Dainik Purbokone

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending