গোদাগাড়ীতে সারের দাবিতে কৃষকের মহাসড়ক অবরোধ

সংবাদ থেকে
গোদাগাড়ী প্রতিনিধি: রাজশাহীর গোদাগাড়ীতে ফসলের জমিতে প্রয়োগের জন্য গুরুত্বপূর্ণ সময়ে সরকার নির্ধারিত মূল্যে ডিএপি (ড্যাপ) সার না পেয়ে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ক্ষুব্ধ কৃষকেরা।
সোমবার উপজেলার বাসুদেবপুর ইউনিয়নের হাতনাবাদ এলাকার ডিলারের দোকানের সামনে এ অবরোধের ঘটনা ঘটে। ভোর থেকে লাইনে দাঁড়িয়েও সার না পেয়ে বিকেল সাড়ে ৩টার দিকে কৃষকেরা মহাসড়ক অবরোধ করেন। এতে প্রায় আধা ঘণ্টা সব ধরনের গাড়ি চলাচল সম্পূর্ণ বন্ধ থাকে। ফলে মহাসড়কের দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়ে সাধারণ যাত্রী ও পরিবহন চালকদের চরম ভোগান্তিতে পড়তে হয়।
স্থানীয় কৃষকদের অভিযোগ, ফসলের জমিতে সার প্রয়োগের এখনই উপযুক্ত সময়। কিন্তু বাসুদেবপুর ইউনিয়নের হাতনাবাদে অবস্থিত বিসিআইসি সার ডিলার ‘মানিক ট্রেডার্স’ ও ‘ মোশাররফ হোসেন ট্রেডার্স’-এর সামনে ভোর থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়েও তারা সার পাননি। কৃষকদের দাবি, ডিলাররা কৃত্রিম সংকট তৈরি করছেন এবং সরকারি নির্ধারিত দামে ডিএপি সার দিচ্ছেন না। সময়মতো সার না পেয়ে তারা মহাসড়কে নেমে আসেন।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗