9 November 2026, 22:44 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

কোনও হুমকির কাছে নতি স্বীকার করবে না ইরান: পেজেশকিয়ান

Source: Silkcity News / International

সংবাদ থেকে

‘‘আলোচনা ও সংলাপের জন্য তেহরান প্রস্তুত। তবে কোনও চাপ কিংবা জোরজবরদস্তির কাছে মাথা নত করবে না ইরান। যেকোনও আলোচনা অবশ্যই ‌‌ন্যায়বিচার ও সমতার ভিত্তিতে হতে হবে’’ বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসেডন্ট মাসুদ পেজেশকিয়ান। রোববার ইরান মিল্ক ইন্ডাস্ট্রিজ কোম্পানির (পেগাহ) ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ওই মন্তব্য করেছেন তিনি।

ইরানের ‘শত্রু’ যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দেশে আঘাত হানার প্রচেষ্টা চালাচ্ছে জানিয়ে পেজেশকিয়ান বলেন, ‘‘সর্বোচ্চ নেতা (আয়াতুল্লাহ মোজতবা হোসেইনি খামেনি) আমাদের যুদ্ধও নয়, শান্তিও নয়; এমন পরিস্থিতির অবসান ঘটানোর নির্দেশ দিয়েছেন।’’

তিনি বলেন, ‘‘আমরা আত্মসম্মান নিয়ে কথা বলতে এবং সম্মানের সঙ্গেই বিষয়ের সুরাহা করতে পারি। আমরা আলাপ-আলোচনা ও সংলাপের মানুষ এবং সংলাপে যদি অধিকার আদায় করা যায়, তাহলে যুদ্ধে জড়ানো উচিত নয়। কিন্তু আমরা কোনও শক্তি প্রদর্শন কিংবা হুমকির কাছে আত্মসমর্পণ করব না।’’

Original report: Silkcity News

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending