9 November 2026, 23:10 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

নগরীতে মাদক কারবারিসহ ১৭ জন গ্রেপ্তার

Source: Sonali Sangbad / Crime

সংবাদ থেকে

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিনজন মাদক কারবারিসহ বিভিন্ন অপরাধে ১৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার রাতভর নগরীর বিভিন্ন থানা ও মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) এই যৌথ অভিযান পরিচালনা করে। উদ্ধার করা হয়েছে ইয়াবা ও ফেনসিডিল (ফেয়ারডিল)।

সোমবার বিকেলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র উপ-পুলিশ কমিশনার (সদর) গাজিউর রহমান বিষয়টি নিশ্চিত করেন। পুলিশ জানায়, রোববার রাত পৌনে আটটার দিকে কাটাখালী থানার পুলিশ চৌমুহনী বাজারের গুয়াবাসিনা এলাকা থেকে আলো আলী (২৮) নামের এক ব্যক্তিকে ৭ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে।

এছাড়া একই থানার পুলিশ রাত আটটার দিকে টাংগন মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে গোলাম সাকলাইনকে (২৯) আটক করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পলাতক মাদক কারবারি সাথী ওরফে সুমীর (৪০) ফেলে যাওয়া ৫ বোতল ফেনসিডিল এবং সাকলাইনের কাছ থেকে একটি খালি বোতল উদ্ধার করা হয়। পলাতক সুমীর বিরুদ্ধে কাটাখালী থানায় পূর্বেও একাধিক মাদক মামলা রয়েছে।

Original report: Sonali Sangbad

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending