রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত
সূত্র: Sonali Sangbad / বাংলাদেশ

সংবাদ থেকে
স্টাফ রিপোর্টার: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ‘কমিটি ফর অ্যাডভান্সড স্টাডিজ অ্যান্ড রিসার্চ’ (সিএএসআর)-এর ৫৮তম সভা অনুষ্ঠিত হয়েছে।
গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের আয়োজনে সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক।
গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. আব্দুল খালেকের সঞ্চালনায় সভায় কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। গবেষণা ও সম্প্রসারণ পরিচালকের দপ্তরের কার্যপত্র অনুযায়ী, সভায় পূর্বের সভার কার্যবিবরণী পাঠ ও নিশ্চিত করা হয়।
মূল প্রতিবেদন: Sonali Sangbad
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗



