আগামী বছর থেকে রাসিকের সর্বোচ্চ করদাতাদের সম্মাননা দেয়ার ঘোষণা

সংবাদ থেকে
স্টাফ রিপোর্টার: আগামী বছর থেকে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) সর্বোচ্চ কর প্রদানকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে আনুষ্ঠানিকভাবে সম্মাননা দেয়া হবে বলে জানিয়েছেন রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন।
সোমবার সকালে নগর ভবনের সিটি হলরুমে রাসিকের রাজস্ব বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই ঘোষণা দেন। সভায় রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, নাগরিক সেবা সুনিশ্চিত করার লক্ষ্য নিয়েই আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।
সিটি কর্পোরেশনের উন্নয়ন ও নাগরিক সেবা কার্যক্রমকে আরও গতিশীল করতে রাজস্ব আয় বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য রাজস্ব আদায়ের ক্ষেত্রে কর্মকর্তাদের আরও আন্তরিক, দায়িত্বশীল ও পেশাদার ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে নাগরিকদের নিয়মিত কর প্রদানে উৎসাহিত করতে এবং তাদের যথাযথ মূল্যায়ন করতে আগামী বছর থেকে সর্বোচ্চ করদাতাদের সম্মাননা প্রদানের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗