ফ্যাসিস্টকে প্রতিহতের তৌফিক চেয়ে সংসদে ধর্ম প্রতিমন্ত্রীর মোনাজাত
Source: Dainik Purbokone / Politics

সংবাদ থেকে
বিতাড়িত ফ্যাসিস্টদের প্রতিহত করা এবং দেশবাসীর প্রত্যাশা পূরণে আল্লাহর কাছে তৌফিক কামনা করে জাতীয় সংসদে মোনাজাত করেছেন ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন।
সোমবার (৯ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রথম দিন সংসদ অধিবেশনের শুরুতে প্রয়াত সাবেক সংসদ সদস্যদের স্মরণে এক দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
মোনাজাত পরিচালনাকালে ধর্ম প্রতিমন্ত্রী বলেন, “হে আল্লাহ রাব্বুল আলামিন, ফ্যাসিস্টকে বিতাড়িত করতে তুমি তৌফিক দিয়েছো। আবার যদি কেউ সেই ফ্যাসিস্টকে ফিরিয়ে আনার চেষ্টা করে, আমরা যেন তা শক্ত হাতে প্রতিহত করতে পারি সেই তৌফিক আমাদের দান করো।”
Original report: Dainik Purbokone
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗