চট্টগ্রাম কাস্টমসে নিলামে উঠছে পাজেরো, টয়োটাসহ ৮ অকেজো গাড়ি

সংবাদ থেকে
দীর্ঘদিন ধরে চট্টগ্রাম কাস্টমস হাউস প্রাঙ্গণে পড়ে থাকা আটটি অকেজো গাড়ি নিলামে বিক্রির উদ্যোগ নিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ। নিলামের তালিকায় রয়েছে চারটি মিতসুবিশি পাজেরো, তিনটি টয়োটা সেলুন ও একটি টয়োটা ল্যান্ড ক্রুজার। ১৯৯১ থেকে ২০০৯ সালের মধ্যে তৈরি এসব গাড়ি বর্তমান অবস্থাতেই বিক্রি করা হবে। তবে অকেজো ঘোষিত গাড়িগুলো পুনরায় নিবন্ধনের যোগ্য নয়।
সোমবার (৯ নভেম্বর) চট্টগ্রাম কাস্টমস হাউসের প্রশাসন শাখা থেকে প্রকাশিত এক নিলাম বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সহকারী কমিশনার (প্রিভেন্টিভ ও প্রশাসন) শরীফ মুহাম্মদ আল আমিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আগ্রহী ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে সিলমোহরযুক্ত খামে দরপত্র আহ্বান করা হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২৫ নভেম্বর দুপুর ১২টার মধ্যে চট্টগ্রাম কাস্টমস হাউসের নির্ধারিত দরপত্র বাক্সে দরপত্র জমা দিতে হবে। একই দিন দুপুর সাড়ে ১২টায় দরদাতাদের উপস্থিতিতে দরপত্র খোলা হবে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗



